হোম > আইন-আদালত

দুর্নীতির মামলায় সাধনচন্দ্র মজুমদারের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দুদকের করা দুর্নীতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের জামিনের আবেদন না-মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রিমান্ড শুনানি করতে তাকে আদালতে হাজির করা হয়।

এদিন সাধনচন্দ্র মজুমদারের পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। আদালতে দুদকের কৌঁসুলি জামিনের বিরোধীতা করে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন না-মঞ্জুর করেন। আইনজীবী ফারজানা ইয়াসমিন জামিন না-মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

গত বছর ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধনচন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলুশ। এরপর তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

গত বছরের ১৯ ডিসেম্বর সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতির অভিযোগে মামলা দায়ের করেন দুদক। চলতি বছরের ২৯ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ