হোম > আইন-আদালত

যৌতুক মামলায় কনটেন্ট ক্রিয়েটর রাহীর জামিন

স্টাফ রিপোর্টার

স্ত্রীর করা যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত আপসের শর্তে এই জামিনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর- রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৮ মার্চ আদালতে রাহীর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুস্পিতা। ওই দিন আসামিকে ১৫ এপ্রিল হাজির হতে সমন জারি করেন আদালত। তবে ১৫ এপ্রিল রাহী আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে বাদীপক্ষ। আবেদন মঞ্জুর করে রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে বুধবার সকালে ডেমরা থানা এলাকা থেকে রাহীকে গ্রেপ্তার করে পুলিশ। লালবাগ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

রাহীর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট ইশতিয়াক শাহরিয়ার। তিনি বলেন, ‘প্রেম করে তারা বিয়ে করে। ৩০ লাখ টাকা দেনমোহর ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মনোমালিন্যের জন্য পুস্পিতা বাসা থেকে চলে আসে। এরপর মামলা দায়ের করেন। এখন তারা সংসার করতে চান। আপসের শর্তে আগামী ৯ জুন পর্যন্ত জামিন প্রার্থনা করছি। এই সময়ের মধ্যে আপস না হলে আদালত পরবর্তী পদক্ষেপ নেবেন। শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, গেল বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেন মোহর ধার্যে রাহী ও পুস্পিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকে যৌতুকের জন্য রাহী পুস্পিতাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল। গত ২২ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে ৫০ লাখ টাকা যৌতুকের জন্য পুস্পিতাকে নির্যাতন করে। ৯৯৯-এ ফোন দেয় পুস্পিতা। তারা তাকে জিডি করতে বলে। ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় জিডি করেন পুস্পিতা।

গত ১ মার্চ রাত ৮ টার দিকে লালবাগ হোস্টেলের সামনে পুস্পিতাকে দেখা করতে বলে রাহী। দেখা করতে গলে গাড়ি কেনার জন্য ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে সে। টাকা না দিলে তাকে বিবাহ বিচ্ছেদের হুমকি দেয় রাহী।

শহীদ আশিকুলের মাথার ডান দিকে গুলি লেগে বাম দিকে বেরিয়ে যায়

ফের পেছালো ব্যবসায়ী গোলাপ হত্যা মামলার রায়

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীরকে

৫ টুকরো করে ব্যবসায়ীকে হত্যা, রায় ঘোষণা ফের পেছাল

ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী

শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ

সুপ্রিম কোর্ট বারের প্রথম দিনের নির্বাচন শুরু

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন শুরু আজ

সেনা কর্মকর্তাদের আইনজীবী দুলুর মন্তব্যে উত্তপ্ত ট্রাইব্যুনাল

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো