হোম > আইন-আদালত

বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে ২ দিন ভার্চুয়াল বিচারকাজ চলবে হাইকোর্টে

স্টাফ রিপোর্টার

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সপ্তাহে দুইদিন হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে। রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে "আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০: (২০২০ সনের ১১ নং আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করত" তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ (দুই) দিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সকল বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যেকোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নাম্বারসহ নিজে অথবা তার প্রতিনিধি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে আগামী ২০ এপ্রিল ২০২৬ এর মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ প্রদান করা হলো।

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

ভারত ও আ.লীগের বিরুদ্ধে লেখালেখির কারণে গুম করে জঙ্গি মামলা

গুলশানে চাঁদাবাজি: ২ দিনের রিমান্ডে ইউসুফ

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২ বার পেছাল

শিশুকে অপহরণের পর হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের রিট শুনানি সোমবার

হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা হেলালের দায় স্বীকার

ঢাকাস্থ ফরিদপুর আইনজীবী কল্যাণ সমিতির নেতৃত্বে জিন্নত ও সালাহউদ্দিন

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের ৩ দিনের রিমান্ডে