হোম > আইন-আদালত

যাত্রাবাড়িতে পারভীনের চোখে গুলি করে পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য

স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দিতীয়দিনের মতো সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। সোমবার আরও দুইজনের সাক্ষ্য নেয়া হয়।

ঢাকার যাত্রাবাড়ীতে ১৮ জুলাই যাত্রাবাড়িতে আহত আন্দোলনকারীকে বাঁচাতে এগিয়ে আসায় পারভীনের চোখে গুলি করে পুলিশ। সে দিনের ভয়াবহ এ ঘটনার বর্ণনা দেন তিনি।

পারভীন ছাড়াও সাক্ষী দেন রাজধানীর ফকিরাপুলে পুলিশের গুলিতে আহত আব্দুল্লাহ আল ইমরান।

আব্দুল্লাহ আল ইমরান ট্রাইব্যুনালে বলেন, পঙ্গু হাসপাতালে এসে শেখ হাসিনা বলেছিলেন ‘নো রিলিজ নো ট্রিটমেন্ট’ এরপর তার পায়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়।

তার পায়ে পচন ধরলেও তাকে অপারেশন থিয়েটারেও নেয়া হয় দেরি করে। ওই সাক্ষী আরও বলেন তার বাবা তাকে রিলিজ করে অন্য হাসপাতালে নিতে চাইলে তাও করতে দেয়া হয়নি। 

সাক্ষীরা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ জড়িতদের বিচার দাবি করেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সাক্ষ্য দেন তারা।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন