হোম > আইন-আদালত

দুর্নীতি মামলায় শামীম ইস্কান্দার ও তার স্ত্রীর অব্যাহতি

স্টাফ রিপোর্টার

সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুদকের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী মিসেস কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিকের আদালত এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন আসামি পক্ষের আইনজীবীরা এ মামলার দায় থেকে তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকের বিরোধিতা করে যুক্তি উপস্থান করে। উভয়পক্ষের শুনানি শেষে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। শুনানি চলাকালে আদালতে উপস্থিত ছিলেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী মিসেস কানিজ ফাতেমা।

আদালত সূত্রে জানা যায়, সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু সেই নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২০০৮ সালে রমনা থানায় মামলা করে দুদক।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে