হোম > আইন-আদালত

কারাগারে মশার কামড়ে ঘুমাতে পারছেন না ছাত্রলীগ নেতা সৈকত

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি করতে আদালতে হাজির করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। এ সময় আদালতের কাঠগড়ায় দাড়িয়ে সৈকত তার আইনজীবীকে বলেন, কারাগারে মশার কামড়ে ঠিকমতো ঘুমাতে পারছিনা।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত সৈকতকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী তরিকুল ইসলাম।

আদালতে শুনানির আগে সৈকত তার আইনজীবীকে বলেন, কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে। মশার কামড়ে ঠিকমতো ঘুম হচ্ছে না। ঠিকমতো খাওয়া-দাওয়াও হচ্ছে না। যেদিন কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। এরপর ভোরে আদালতের উদ্দেশ্যে আনা হয়। খুব কষ্টে আছি।

এ বিষয়ে সৈকতের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, একের পর এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সৈকতকে। তার বিরুদ্ধে করা সব মামলা ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গত বছরের ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন