হোম > আইন-আদালত

আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ ৮ জনে বিরুদ্ধে রায় আজ

পুলিশ পরিদর্শক মামুন হত্যা

স্টাফ রিপোর্টার

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার দুবাইয়ে পলাতক আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান সহ ৮ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য আছে আজ।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ রায় ঘোষণা কথা রয়েছে। এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি-তর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন আদালত।

এ মামলার আসামিরা হলেন- রবিউল ইসলাম ওরফে আরাভ খান, তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান ও সারোয়ার হোসেন। এছাড়াও অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী আসামি রয়েছে।

আসামিদের মধ্যে রবিউল ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন। আর অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী জামিনে আছে। তাদের বিচার শিশু আদালতে চলছে।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে পুলিশ পরিদর্শক (এসবি) মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলার ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান। আর ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষে ৩৮ সাক্ষীর মধ্যে ২৬ জন আদালতে সাক্ষ্য দেন ।

স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজির ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভোলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য লিগ্যাল নোটিশ

প্রসিকিউটর সুলতানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল

প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে দেখা হবে

অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ

নিষিদ্ধ ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আ.লীগ নেতা