হোম > আইন-আদালত

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সব রাজনৈতিক দলের আবেদন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে। আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট। বৃহস্পতিবার সকালে এ আবেদন করে রাজনৈতিক দলগুলো।

২০০৮ সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। কিন্তু ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রতিটি নির্বাচনই কঠোর সমালোচনা হয়েছে। রাতের ভোট ‘একতরফা’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

এর আগে ৩ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে।

আলী রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য তৈরি হয়েছে। বৈঠকে এর গঠন ও কাঠামো এবং এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে।

‘পুলিশ রেইড হবে না’ গ্যারান্টি দিয়ে ডাকা হয় তরুণ-তরুণীদের

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ডিজিএফআইয়ের ২ সদস্যসহ গ্রেপ্তার ৬

অভিনেত্রী তানজিন তিশার মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ

জুলাই হত্যাচেষ্টা মামলা: ডায়মন্ড ওয়ার্ল্ডের আগারওয়ালা ফের রিমান্ডে

সাবেক সচিব জাহাঙ্গীরসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ নভেম্বর

রুপা-বাবু-শ্যামল দত্তের তদন্ত প্রতিবেদন আরো দুই মাস পেছাল

ইলিয়াস আলী গুম: জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

আনিসুল হকসহ ৪ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর