হোম > আইন-আদালত

শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া দুই বিচারপতি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব শপথ নিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জনাব ড. আজিজ আহমেদ ভূঞা। এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়বৃন্দ, সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ তৃতীয় দফায় রিমান্ডে

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বিএনপি নেতা মাস্তান ৩ দিনের রিমান্ডে

গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ যুবদল নেতার

হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

হাসিনা-কামাল-কাদেরসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

আ. লীগ নেতা ব্যারিস্টার আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবেদ আলীসহ ৪ জনের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ