হোম > আইন-আদালত

হাইকোর্টে বিচারপতি নিয়োগে ৫৩ জনের ইন্টারভিউ নেয়ায় আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের জন্য শুধুমাত্র ৫৩ জনের সাক্ষাৎকার গ্রহণ করায় আইনী নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী ।‌

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহদী জামান (বনি) ও এডভোকেট মশিউর রহমান এই নোটিশ পাঠান।‌ নোটিশে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং সুপ্রিম জুডিশিয়াল এপয়েন্টমেন্ট কাউন্সিলের সচিবকে বিবাদী করা হয়েছে।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে বিচারপতি নিয়োগের জন্য সকল আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণের অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনগত প্রতিকার পাওয়ার জন্য যথাযথ আদালতের শরণাপন্ন হবে বলে নোটিশে জানানো হয়েছে।‌

পাঠানো নোটিশে বলা হয়- গণ বিজ্ঞপ্তির শর্ত পূরণ করে ৩০০ জনের অধিক দরখাস্ত করলেও কেবলমাত্র ৫৩ জনকে সাক্ষাৎ করার জন্য ডাকায় তা রহস্যজনক ও বৈষম্যমূলক।

শুধুমাত্র ৫৩ জনকে ভাইভা বোর্ডে ডাকা এবং বাকিদের না ডাকা সংবিধানের সমতার বিধান ও সমান সুযোগের বিধানের সাথে সাংঘর্ষিক।

নোটিশে আরো বলা হয় অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সম্মানিত একজন সদস্যের স্ত্রী ইন্টারভিউ দিয়েছেন যা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট দোষে দুষ্ট।

এছাড়া পথিত স্বৈরাচারের দোসরদেরকে কোন বিবেচনের ডাকা হয়েছে তা অজানা।‌ পুরো বিষয়টি ২০২৪ বিপ্লবের স্পিরিটের সাথে সাংঘর্ষিক ।

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড