হোম > আইন-আদালত

চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে

সরকারী কর্মচারীদের পোশাক পরিধান

স্টাফ রিপোর্টার

অসৎ উদ্দেশ্য সরকারী কর্মচারীদের পোশাক পরিধানের অভিযোগে দায়ের করা মামলায় ভুয়া চিকিৎসক ইশরাত রফিক ওরফে ডা. ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে মর্মে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত আসামির চার্জ গঠনের বিরুদ্ধে করা রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন। এর ফলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলবে। শুনানিকালে ডা. ঈশিতা আদালতে হাজির ছিলেন।

আসামি পক্ষের আইনজীবী শেখ কানিজ ফাতেমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠনের বিরুদ্ধে আমরা দায়রা আদালতে রিভিশন দায়ের করি। শুনানি শেষে আদালত রিভিশন আবেদন নামঞ্জুর করে বিচার চলবে বলে আদেশ দেন। বর্তমানে মামলাটির ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে চিকিৎসক ঈশিতাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেওয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহআলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেপ্তারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান।

গত ৩ মার্চ রাজধানীর শাহ আলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ডা. ঈশিতাকে খালাসের রায় দেন ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ডা. ইশিততাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর আপিল করা হয় হাইকোর্টে। ওই আপিলের শুনানি নিয়ে গত বছরের ২৯ মে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ তাকে খালাস দেন। বর্তমানে সনদ জালিয়াতির অভিযোগ মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন