হোম > আইন-আদালত

বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি: হাসিনার ২০১০ সালে বাতিল হওয়া মামলার বিরুদ্ধে আপিল

বিশেষ প্রতিনিধি

বিদ্যুৎকেন্দ্র দুর্নীতির ২০০৭ সালে বিগত অন্তর্বর্তী সরকারের দায়ের করা মামলায় হাইকোর্টের রায়টি বাতিলে লিভ টু আপিলের শুনানি ১৫ জুলাই। ২০১০ সালের ১৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শেখ হাসিনার মামলাটি বাতিল করে রায় দিয়েছিল।

রোববার ১৮ মে এই রায়ের বিরুদ্ধে ৫ হাজার ৪৫২ দিন বিলম্ব মার্জনা চেয়ে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এই আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৫ জুলাই তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার এই তারিখ ধার্য করেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের তৎকালীন উপপরিচালক সাব্বির হাসান বাদী হয়ে ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। শেখ হাসিনা পরে ক্ষমতায় আসার পর মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। ফলে ২০১০ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেয়।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু