হোম > আইন-আদালত

আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে রাজধানীর দক্ষিণ খান থানার একটি হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া পালিয়ে গেছেন। মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে কৌশলে তিনি পালিয়ে যান।

আদালত সূত্রে জানা গেছে, এদিন ওই হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামি কাউসার মিয়াকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে আনা হয়েছিল। তবে এদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।

এরপর আসামি কাউসারকে পুনরায় এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতির সময় দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।

আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া। তাকে আদালতের হাজতখানা থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। ওই পুলিশ সদস্য আসামিকে কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় রেখে কাস্টডি আনতে আদালতের সামনে যাওয়ার সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে যান।

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই

জুনিয়র বিচারকের সংকট সিনিয়রে ন্যুব্জ আদালত

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা

হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, মামলা ৪৮

সালমান-আনিসের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

একযুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিস