হোম > আইন-আদালত

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা, ঘাতক সিয়ামের দায় স্বীকার

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যা মামলায় গ্রেপ্তার সিয়াম ওরফে ইমন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২৭ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত তার এই জবানবন্দি রেকর্ড করেন। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে আজ আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় স্বীকারোক্তি দেয়ার কথা জানায় সিয়াম।

এরপর মামলার তদন্তকারি কর্মকর্তা হাজারিবাগ থানার এসআই মো. মতিউর রহমান তার জবানবন্দি রেকর্ডের আবেদন জানান। পরে তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ​নিহত বিন্তি রায়েরবাজার হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। বুধবার রাতে ছোট ভাইকে মসজিদে রেখে কিছু কেনাকাটার জন্য বের হলে হাজারীবাগের হায়দার হোটেল সংলগ্ন অন্ধকার গলিতে ওত পেতে থাকা সিয়াম তার ওপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার কিছুক্ষণ আগে বিন্তি ওই তরুণের সঙ্গেই হাঁটছিল।

হঠাৎ বাকবিতণ্ডার একপর্যায়ে সিয়াম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে বিন্তিকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন (২৬ ফেব্রুয়ারি) নিতহ বিন্তির পিতা মো. বিল্লাল হোসেন বাদী হয়ে হাজারিবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ