হোম > আইন-আদালত

জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশানে হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।

বোরবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন এ তথ্য জানান।

মামলায় অভিযোগ করা হয়, আসামি তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে তারা ফেসবুক মেসেঞ্জারে নিজেরা কথা বলতেন। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে আসামি তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে তরুণী রাজি নাহলে তাকে বিয়ের জন্য ফুসলিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করেন। এক পর্যায়ে গত বছরের ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নেয়। সেখানে নিয়ে আসামি তোফায়েল তাকে ধর্ষণ করেন। তখন তাকে অল্পকিছু দিনের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বস্ত করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। ওই তরুণী তাকে বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় গত ১ আগস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর গত ২৪ সেপ্টেম্বর আসামি তোফায়েলকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

অভিযোগপত্রে বলা হয়েছে, ধর্ষণের ঘটনাটি মামলার ৬ মাস আগে হয়েছে বিধায় কোন আলামত জব্দ করা সম্ভব হয়নি। মামলার বাদী নিজেও কোন আলামত উপস্থাপন করতে পারেননি। হোটেলে রক্ষিত রেজিস্ট্রার বুকের গেস্ট বুকিং সংক্রান্ত রেজিস্ট্রেশন স্লিপ, তরুণী ও আসামির পাসপোর্ট কপি জব্দ করা হয়।

সার্বিক তদন্তে হোটেল বুকিং কপি, ধর্ষণের মেডিক্যাল রিপোর্টসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় আসামি তোফায়েলের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিকভাবে সত্য মিলেছে বলে উল্লেখ করা হয়।

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ তৃতীয় দফায় রিমান্ডে

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বিএনপি নেতা মাস্তান ৩ দিনের রিমান্ডে

গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ যুবদল নেতার

হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

হাসিনা-কামাল-কাদেরসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

আ. লীগ নেতা ব্যারিস্টার আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবেদ আলীসহ ৪ জনের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ