হোম > আইন-আদালত

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যার দায়ে হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেটির পুনর্বিচারে ভারতের যে চাওয়া, তার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ভারতের এমন উদ্ভট দাবিকে আমরা প্রত্যাখ্যান করছি।

রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিক প্রশ্ন করেন, ‘বিদেশি গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চায়, হাসিনার যে বিচার হয়েছে সেটির পুনর্বিচারের সুযোগ দেওয়া হোক। আপিলের সুযোগ দেওয়া হোক।’ এর পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর আমিনুল বলেন, কোনো দেশ চায় আমাদের দেশে হাসিনার যে ট্রায়াল হয়ে গেছে, আবার আরেকটা ট্রায়াল। এটাকে বলা হয় ‘ডি নোভো ট্রায়াল’, মানে আরেকবার বিচার। এই ডি নোভো ট্রায়াল বাংলাদেশে ছিল, ইন্ডিয়াতেও ছিল, পাকিস্তানেও ছিল। পরে তিন দেশের জুরিসডিকশনে ডি নোভো ট্রায়াল বাতিল করে দিয়েছে।

তিনি বলেন, এখন যে দেশে (ভারত) তারা এটা চর্চা করেন না, আরেক দেশকে তারা ডি নোভো ট্রায়ালের জন্য অ্যাডভাইস করেন। সো, আমাদের এখানে ডি নোভো ট্রায়ালের কোনো প্রসিডিউর নেই। আছে আপিলের প্রভিশন। ভারত সরকার যে অ্যাডভাইস করছেন এখন, সেই ভারত তো এই মামলা ট্রায়াল প্রসিডিংসের শুরু থেকেই জানে সবকিছু। তাদের আশ্রয়-প্রশ্রয়ে আসামি আছেন। তো তখন তাদের এই অতিথিকে কেন অ্যাডভাইস করলেন না যে আপনি বাংলাদেশে যান, গিয়ে আপনি বিচারটা মোকাবিলা করেন। কেন বললেন না যে আপনি ইন টাইম গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন, এখন এসে আবার আমাদেরকে অ্যাডভাইস করছেন যে আপনি ডি নোভো ট্রায়াল করেন, অর্থাৎ পুনর্বিচার করেন। এই জাতীয় উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত কোনো সুযোগ নেই।

ভারতের চাওয়ার মতো হাসিনার আপিল করার সুযোগ আছে কি না জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আপিলের সুযোগ তো সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের প্রণীত আইন। আওয়ামী লীগ সরকার ১৯৭৩ সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩ তৈরি করেছে। আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনে এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে। ২০১০ সালে তারা রুলস অব প্রসিডিউর প্রণয়ন করেছে। তারা এই আইন এবং রুলস অব প্রসিডিউর ব্যবহার করে ২০২৪ সালের আগ পর্যন্ত এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে, ব্যবহার করেছে, এই আইন চর্চা করেছে। আমরা তো কোনো আপিলের বিধানে আইন পরিবর্তন করিনি।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন