হোম > আইন-আদালত

সচিবালয়ে ভাঙচুরের ঘটনায় ৪ শিক্ষার্থী কারাগারে

বিবিসি

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি ঘিরে সচিবালয়ে ভাঙচুর ও সংঘর্ষের মামলায় গ্রেপ্তার চার শিক্ষার্থীকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে গ্রেপ্তার শিক্ষার্থীদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। পরে বাদী-বিবাদী উভয়পক্ষের শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই ডজনেরও বেশি মানুষ নিহত হয়। এ ঘটনার পর সোমবার মধ্যরাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

কিন্তু খবরটি না জানার কারণে মঙ্গলবার সকালে পরীক্ষার্থীদের অনেকেই কেন্দ্রে গিয়ে ফিরে আসে, যা নিয়ে ক্ষোভ দেখা যায়। পরে ঢাকার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ঢুুকে বিক্ষোভ ও ভাঙচুর করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

ওই মামলায় অজ্ঞাতনামা এক হাজারের বেশি আসামি করে মামলা করে পুলিশ। ওই মামলা গ্রেপ্তার হওয়া চার শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি চাইবে সরকার

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন

দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানি না

সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

গুমের মামলায় বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাতকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

রামিসা হত্যার দুই আসামি আদালতে

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

ঢাকার আদালতে নিষ্পত্তি হওয়া ২৪৩২ মামলার আলামত ধ্বংস

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার খায়রুল হক