হোম > আইন-আদালত

শরীয়তপুরে দেলোয়ার হত্যা: ৫ আসামির ফাঁসি

স্টাফ রিপোর্টার

শরীয়তপুরের পালং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার করার অভিযোগে পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাইল সরদার, ছালমুল সরদার, আমিনুল সরদার, রেজাউল সরদার ও জুয়েল সরদার।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হত্যা মামলায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। আজ (বৃহস্পতিবার) পাঁচ আসামিকে ফাঁসির দিয়ে রায় ঘোষণা করেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালে পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার হোসেন ও দুলাল সরদার স্থানীয় সুবচনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পশ্চিম চররোসুদ্ধির পাকা রাস্তায় পৌঁছালে অটোরিকশার গতিরোধ করেন আসামিরা। এরপর দেলোয়ারকে নামিয়ে লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে তারা। এ সময় দুলাল সরদার বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। ভাগ্নি পারভীন আক্তার বাধা দিতে গেলে তাকেও মারধর করে দুষ্কৃতিকারীরা।

পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়। এরপর সেখান থেকে গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা সালাম সরদার একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে