হোম > আইন-আদালত

র‌্যাবের সাবেক কর্মকর্তা সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

শিবির নেতা গুম

স্টাফ রিপোর্টার

রাজশাহীর সাবেক শিবির নেতা গোলাম মোর্তোজাকে অপহরণ ও গুমের মামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহায়েলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার সোহায়েল র‌্যাবে থাকাকালীন এই ছাত্রনেতাকে রাজশাহী থেকে উঠিয়ে নিয়ে কয়েক মাস গুম করে ব্যাপক নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। এসব কাজের পুরস্কারস্বরূপ তাকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার।

মঙ্গলবার আদালতে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও আব্দুল্লাহ আল নোমান।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাংচুর, ১১ আসামি রিমান্ডে

ধর্ষণ মামলার দ্রুত অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায়

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর হাইকোর্টে মামলা

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় বাড়ল

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল

৬ লাশ পোড়ানো মামলা: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ