হোম > আইন-আদালত

আদালত চত্বরের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন করতে রুল

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে বিচার বিভাগের নিজস্ব আদালতরক্ষী বা কোর্ট সিকিউরিটি (সিএফ) নামে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী গঠন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের প্রেক্ষিতে এ রুলটি জারি করেন।

নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া’র রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ রুল দেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান বলেন, শঙ্কামুক্ত পরিবেশে বিচারকার্য পরিচালনা, সুপ্রিম কোর্টসহ দেশের সব ট্রাইব্যুনাল ও অধস্তন আদালত চত্বরে আইনজীবী, জনসাধারণের স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে বিচার বিভাগের অধীন কারারক্ষীর মতো পৃথক আদালতরক্ষী বা কোর্ট সিকিউরিটি (সিএফ) নামে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

রুলের বিষয়টি জানিয়ে রিট আবেদনকারী আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া জানান, বলেন, সুরক্ষা বিভাগের সচিব, আইনসচিব ও পুলিশের মহাপরিদর্শককে রিটে বিবাদী করা হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে