হোম > আইন-আদালত

হাসনাত আবদুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে তার জন্য এ কামনা করেন।

হাসনাত আবদুল্লাহ সংসদে বলেন, প্রশ্ন করলে কখন নোটিশ দেন সেই বিষয়ে সংকোচে থাকি। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি। এ সময় হাসনাত আবদুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এক পর্যায়ে তিনি সংসদের নিয়ম অনুসারে ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার করেননি। পরে বক্তব্য শেষে এ বিষয়ে ভুল স্বীকার করেন হাসনাত আবদুল্লাহ।

সম্পূরক প্রশ্ন শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, আমার সাড়ে সাতাশ বছর বয়স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সালে সংসদে এসেছেন। আমার জন্ম ১৯৯৮ সালে। সেই জায়গায় কনভেনশনাল যে ভুল আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।

এর আগে বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ আরো বলেন, সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেয়ার কথা বলে ফেলেন। সে বিষয়টি নিয়ে আমরা সবসময় সংকোচে থাকি।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল।

শাহবাগে ‘তাফহীমূল কোরআন’ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

বসুন্ধরা সিটিতে বিএসটিআইর অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

৯৯৯-এর দ্রুত সাড়ায় শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেপ্তার

১৬ হাজার ইয়াবার সূত্র ধরে আরো ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ঘুষ নেওয়ার সময় ধরা পড়া বেবিচক কর্মকর্তা রাশেদের ৫ বছরের কারাদণ্ড

সারোয়ার আলমগীরের শপথের বিরুদ্ধে আপিলে যাবে জামায়াত

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, শপথে বাধা নেই

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট