হোম > আইন-আদালত

দম্পতিকে কোপানো কিশোর গ্যাংয়ের আরো তিন সদস্য রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানোর মামলায় গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্য আলফাজ মিয়া ওরফে শিশির, সজীব এবং মেহেদী হাসান সাইফ নামের সদস্যকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক দ্বীন ইসলাম।

এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। অপরদিকে, জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষ কৌঁসুলি। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকে ৩ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন। এর আগে এ মামলায় ১৮ ফেব্রুয়ারি মোবারক হোসেন ও রবি রয়কে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, কিশোর গ্যাং এর সদস্যরা ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। ওই সময় মকবুল ও তার স্ত্রী নাসরিন এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের প্রকাশ্যে রামদা দিয়ে কোপায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগী নাসরিন আকতার।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারীকে রামদা দিয়ে এলোপাথাড়ি কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে তাদের কাছে মাফ চাইতে দেখা গেছে। এক পর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে ফেলে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে ।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন