হোম > আইন-আদালত

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

অর্থনৈতিক রিপোর্টার

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো.শওকত আলী চৌধুরী, তার স্ত্রী তাসমিয়া আম্বারীন ও তাদের দুই মেয়ে জারা নামরীন এবং জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সোমবার এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে। এর ফলে তাদের হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ হয়ে গেছে।

শওকত আলী চৌধুরী চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীদের একজন ও ফিনলে বাজার লিমিটেডের চেয়ারম্যান। তার স্ত্রী তাসমিয়া আম্বারীন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান। তার মেয়ে জারা নামরীন ইস্টার্ন ব্যাংকের পরিচালক।

বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, তাদের নামে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (লিমিটেড কোম্পানিসহ) নামে কোন ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সে সকল হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হলো। এসব হিসাবের যাবতীয় দলিলাদি (হিসাব খোলার ফরম, টিপি, কেওয়াইসি) আগামী ২ জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনাদের শাখায় কোনো হিসাব নেই মর্মে ধরে নেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সুবিধাভোগী ব্যবসায়ীদের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার শওকত আলী চৌধুরীসহ পরিবারের সদস্যদের হিসাব জব্দ করা হয়েছে।

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে