হোম > আইন-আদালত

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৩০ জন বহিষ্কার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত এ পরীক্ষায় অংশ নেন।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনা ও অসদোপায় অবলম্বনের অপরাধে লিখিত পরীক্ষার সময় অন্তত ৩০ জনকে বহিষ্কার করেছে বার কাউন্সিল কর্তৃপক্ষ।

গত ২৫ এপ্রিল বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করেছেন তারাই গতকাল শনিবারের পরীক্ষায় অংশগ্রহন করেন। ইতিপূর্বে ১৩ হাজার ২৫৮ জন এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন।  

উল্লেখ্য যে, আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে