হোম > আইন-আদালত

হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরু্দ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

টিএফআই সেলে গুম

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনা

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় করা মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরু্দ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে আজ রোববার আদেশের দিন ধার্য রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবে।

এর আগে গত ১৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে উপস্থিত তিন আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং সাতজনের পক্ষে শুনানি করেন তাবারক হোসেন। শেখ হাসিনার পক্ষে আইনজীবী ছিলেন মো. আমির হোসেন। এছাড়া পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ছয়জনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও সুজাদ মিয়া।

শুনানিতে প্রত্যেক আইনজীবী নিজের মক্কেলের পক্ষে বক্তব্য তুলে ধরে অব্যাহতির আবেদন জানান। এরপর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

এ মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জন আসামি। হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক রয়েছেন। গ্রেপ্তার থাকা ১০ জন হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম ও কেএম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। গ্রেপ্তার ১০ আসামিকে আজ কারগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

রামপুরায় ২৮ জন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি হওয়ার কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১- এ বিষয়ে শুনানি করা হবে। গত ১৪ ডিসেম্বর আসামিপক্ষের শুনানির জন্য পূর্বনির্ধারিত ধার্য দিন ছিল। কিন্তু ট্রাইব্যুনাল তারিখ পরিবর্তন করে আজকের দিন ঠিক করেন। গত ৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউর তাজুল ইসলাম।

এ মামলায় গ্রেপ্তার দুই আসামি হলেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর মো. রাফাত বিন আলম। এছাড়া ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান পলাতক রয়েছেন।

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলেন জিয়াউল

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি