হোম > আইন-আদালত

আহমেদীয়া ফাইন্যান্সের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির আহম্মেদ ও তার স্ত্রী সখিনা আহমেদের নামে থাকা ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে সিআইডির পরিদর্শক বিল্লাল হোসেন তাদের দু'জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, মনির আহম্মেদ আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর নামে সমিতির সদস্য এবং ১ হাজার থেকে ১হাজার ১শ’ নিরীহ লোকের কাছ থেকে অধিক মুনাফা দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণামূলক ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেন। এসব অর্থ দিয়ে ফ্ল্যাট ও জমি ক্রয় করে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়ার বিষয়ে তথ্য পাওয়া যায়। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নামে থাকা ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে অবরুদ্ধ করার ওই আদেশ দেন বিচারক।

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা