হোম > আইন-আদালত

৫৫ লাখ টাকা চুরির অভিযোগে গৃহকর্মী রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী আয়েশা আক্তার ওরফে হালিমা এবং বাড়ির দারোয়ান দেলোয়ার হোসেনের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

গত ৩০ মে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরির অভিযোগ এনে দুই মাস পর জুলাইয়ে মামলা করেন গৃহকর্ত্রী সাদিয়া আক্তার সাথী। গত ১০ আগস্ট এ দুই আসামির ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনের এসআই মোহাম্মদ তানভীর তুষার। দুই দফা ১১ ও ১৪ আগস্ট রিমান্ড শুনানির দিন পেছানো হয়। এরপর মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়।

মঙ্গলবার শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খাঁন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষে মামুনুর রহমান রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরে আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন বলে জানান ভাটারা থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন।

সফিকুল ইসলাম সবুজ বলেন, ৫৫ লাখ একটা/দুইটা টাকা না। এক বস্তা টাকা। সে তো আলগায়ে নিতে পারবে না। এটা অবিশ্বাস্য।  গরীব দেখে তাদের সাথে এমনটা করা হয়েছে। আর ঘটনার কথা যখন বলা হচ্ছে, গৃহকর্ত্রী তখন বাড়িতেই ছিলেন।

মামলার বিবরণী থেকে, গত ২৯ মে রাত ১১ টার দিকে সাদিয়া আক্তার সাথী জমি কেনার জন্য ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা উঠিয়ে বাসার বক্স খাটের নিচে লাগেজের ভিতরে রাখেন। ৩০ মে সকাল ৯ টার দিকে হালিমা ওই বাসায় কাজ করতে যান। কাজ শেষ করে সাদিয়া আক্তার সাথীকে না জানিয়ে দ্রুত চলে যান। ওইদিন  টাকা বের করতে গেলে তা আর পাওয়া যায়নি। আসামিরা ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসার বেডরুমের খাটের নিচে থাকা লাগেজ থেকে নগদ ৫৫ লাখ টাকা চুরি করেছেন।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন