হোম > আইন-আদালত

গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ যুবদল নেতার

গুম করে নির্যাতন

স্টাফ রিপোর্টার

২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি গুম করে নির্যাতনের ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যুবদল নেতা মশিউর রহমান মামুন।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি এই অভিযোগ দেন।

এরপর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে গুম করা হয়। একটানা ছয় মাস তার ওপর নির্মম নির্যাতনের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় । নির্যাতনে তিনি পঙ্গুত্ব বরণ করেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুম সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও তার অভিযোগ রয়েছে বলে জানান যুক্তরাজ্যপ্রবাসী মশিউর রহমান মামুন।

দায়ের করা অভিযোগ খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে মামুনের গুম ও নির্যাতনের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ তৃতীয় দফায় রিমান্ডে

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বিএনপি নেতা মাস্তান ৩ দিনের রিমান্ডে

হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

হাসিনা-কামাল-কাদেরসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

আ. লীগ নেতা ব্যারিস্টার আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবেদ আলীসহ ৪ জনের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ

সালমান-আনিসুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যা বললেন শহীদ শাহরিয়ারের বাবা

ডিজিএফআই পরিচালক নাছের ৩ দিনের রিমান্ডে