হোম > আইন-আদালত

সাবেক মন্ত্রী নূরুল মজিদের স্ত্রীর আয়কর নথি জব্দ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ভারতে পালাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স্ত্রী নাদিরা মাহমুদের আয়কর নথি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর তার আয়কর নথি জব্দ করতে আবেদনটি করেন। এ আবেদন বলা হয়, সাবেক মন্ত্রী নুরুল মজিদের স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে অসদুপায়ে অর্জিত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, নাদিরা মাহমুদ অসাধু উপায়ে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আয়কর নথির রেকর্ডপত্র সংগ্রহের জন্য তা জব্দ করা আবশ্যক। শুনানি শেষে আয়কর নথি জব্দের ওই আদেশ দেন আদালত।

৯৫ বার পিছিয়ে ২ জুলাই প্রতিবেদন দাখিলের তারিখ

মাদক কারবারি নাজিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত

আত্নসমর্পণ করেও প্রত্যাহার করলেন আমিন মোহাম্মদের স্বত্বাধিকারী

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

আপিলেও জামিন বহাল আইভির, পেতে পারেন মুক্তি

পথশিশুদের সুরক্ষায় নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি

সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত করেছিল হাসিনা

কারাগারে সাবেক ভিসি হাসিবুর রশিদ

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

বেরোবির সাবেক ভিসি হাসিবুরকে ট্রাইব্যুনালে হাজির