হোম > আইন-আদালত

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

স্টাফ রিপোর্টার

ইসতি মেডিকেলের এমডি মোহাম্মদ ফয়সাল। ছবি: সংগৃহীত

বোনের মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় ইসতি মেডিক্যাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সালের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফয়সাল। তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া, সদারণ সম্পাদক আবুল কালাম খান, সাবেক সভাপতি গোলাম মোস্তফা খানসহ একাধিক আইনজীবী শুনানি করেন। আসামি পক্ষে আইনজীবীরা আদালতে বলেন, জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ফয়সালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার এক মাস আগের দেখানো হলেও মামলা হয়েছে পরে। মামলাটি মিথ্যা হওয়ায় যেকোনো শর্তে আসামির জামিনের আবেদন করেন তারা।

অপরদিকে বাদীপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুলসহ একাধিক আইনজীবী শুনানি করেন। এ সময় তারা আসামির জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন আদালত।

এর আগে গত ২৩ এপ্রিল ভিক্টিমের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামি মোহাম্মদ ফয়সাল বাদীর শ্যালক। ২০২৫ সালের ২১ জুন বিভিন্নভাবে বাদীর মেয়েকে (আসামির ভাগ্নি) ঘুরতে যাওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখান। আসামি আপন মামা হওয়ায় ভুক্তভোগী কিশোরী তার কথায় রাজি হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। এ সময়ে আসামি নিজে ধূমপান করার পাশাপাশি ভুক্তভোগীকেও ধূমপান করানোর চেষ্টা করে। কিন্তু সে ধূমপানে অস্বীকৃতি জানায়।

আরো অভিযোগ করা হয়, গত ২৪ জুন কিশোরীকে দুপুরে আসামি গুলশান থানাধীন কনকর্ড সিলভি হাইটস (৪র্থ তলা) ইসতি মেডিক্যাল বাংলাদেশের অফিসে লাঞ্চ করার জন্য ফোন করে যেতে বলেন। তার কথায় রাজি হয়ে সে সেখানে যায় এবং লাঞ্চ করে। পরে আসামি তার অফিসের ব্যালকনিতে নিয়ে পুনরায় ধূমপান করানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ওই রাতে গাড়িতে করে কিশোরীকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য বের হন আসামি। পথিমধ্যে আমেরিকান ক্লাব রোডে এসে তাকে গাড়ি চালানো শিখানোর কথা বলেন আসামি ফয়সাল। এ সময় ফয়সাল তার ভাগ্নিকে ড্রাইভিং সিটে নিয়ে আসার চেষ্টা করেন এবং তাকে যৌন নিপীড়ন করেন। ভিকটিম বিষয়টি কৌশলে এড়ানোর চেষ্টা করে এবং অসুস্থতার ভান করে বাসা যাওয়ার কথা বলে। পরে তাকে বাসায় পৌঁছে দেন ফয়সাল।

সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনার কথা চিন্তা করে ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলেনি ভুক্তভোগী কিশোরী। পরে গত ১৭ এপ্রিল ভিকটিমের বড় বোনের বিয়ের দিন মোহাম্মদ ফয়সাল বাসায় এলে তাকে দেখে চিৎকার করে ওঠে এবং গালাগাল করেন। তখন বাদীসহ পরিবারের লোকজন ঘটনার বিষয়ে জানতে পারেন। এ ঘটনার পর ভিকটিমের বাবা ফয়সালকে আসামি করে মামলাটি দায়ের করেন।

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল