হোম > আইন-আদালত

আসিফ মাহমুদের বিরুদ্ধে আদালতে মামলার চেষ্টা

জুলাই আন্দোলনে পুলিশ হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে আন্দোলনের সময় পুলিশ হত্যার অভিযোগে ঢাকা সিএমএম আদালতে মামলা দায়েরের চেষ্টা করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্টেট রৌনক জাহান তাকির কোর্টে রাজধানীর যাত্রাবাড়ি থানায় নিহত এক পুলিশ পরিবারের সদস্য জালাল হোসেন এ মামলা করতে আসেন। এ সময় ম্যাজিস্ট্রেট মামলা না নিলে তারা হট্টগোলের চেষ্টা করেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, মৌলভীবাজারের জুড়ী থানার জানগিরাই গ্রামের আব্দুল খালেকের ছেলে জালাল হোসেন এ মামলার বাদী। অভিযোগে আসিফ মাহমুদের সঙ্গে জুলাই আন্দোলনকারী আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, হাসান মাহমুদসহ সারা দেশে আন্দোলন করা ৪২ জনকে আসামি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক উপদেষ্টা ও বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ আমার দেশকে বলেন, জুলাই গণভ্যুত্থান সফল হওয়ার মধ্য দিয়ে এটি একটি মীমাংসিত বিষয়। জুলাইয়ের ঘটনাগুলোর ইনডেমনিটি দেয়া হয়েছে। শুধু আমরা না, বিভিন্ন পর্যায়ে আরো অনেকে গণঅভ্যুত্থানে যুক্ত ছিলেন। কেউ যখন গুলি করতে আসে, তখন আত্মরক্ষা করাটা সকল নাগরিকের অধিকার। জুলাই গণঅভ্যুথানে আত্মরক্ষা করতে গিয়ে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আওয়ামী লীগের অনেকেই সেখানে নিহত হয়েছেন। এই বিষয়টা নতুন সরকার আসার পরেও আমি যতদূর দেখেছি যে, স্বরাষ্ট্রমন্ত্রীও এই বিষয়টা স্বীকার করেছেন। তিনি বলেছেন, জুলাই সনদের মাধ্যমে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, তা বহাল থাকবে

আসিফ মাহমুদ আরও বলেন, এই মামলাচেষ্টার বিষয়টা আমি খুব পরিষ্কার না যে, কী কারণে বা কেন এখন মামলা করতে গেল? আমি শুনেছি, মামলা না নেয়ার কারণে এক ধরনের হট্টগোল হয়েছে সেখানে। আমার মনে হয়, এটা পরাজিত ফ্যাসিবাদী শক্তির এক ধরনের ষড়যন্ত্র। তারা এ বিষয়গুলোকে বারবার সামনে নিয়ে এসে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

সালমান শাহর লাশ উত্তোলন নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী

এসআই জাকির হাসপাতালে এসে রেজিস্টার খাতা ও সিসিটিভির সার্ভার নিয়ে যায়

‘আমার হাঁটুর একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়’

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীন

৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহর লাশ

হাসিনা পালিয়ে গেছে শুনে মুচকি হেসে চিরতরে নিশ্চুপ হয়ে যান স্বজন

কুষ্টিয়ায় ছয় হত্যায় হানিফসহ ৪ জনের মামলার রায় যে কোনো দিন

খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু আজ

আমার দোকান লুট করে তায়িমকে টেনে-হিঁচড়ে নিয়ে গুলি করে পুলিশ