হোম > আইন-আদালত

বিএসবিআরএ নির্বাচনে অংশ গ্রহণে বাধা নেই আমজাদ চৌধুরীর: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি পদে আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে আগামী ৩ জুনের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।

সোমবার বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং আসিফ হাসানের বেঞ্চ এ রায় দেন।

শুনানি শেষে সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, হাইকোর্ট প্রার্থিত শর্তাবলি ও নির্দেশনাবলি অনুসারে নির্বাচন বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিবাদীগণের (বিবাদী) ওপর কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

সভাপতি পদের জন্য আবেদনকারী আমজাদ হোসেন চৌধুরীর মনোনয়নপত্র অবিলম্বে গ্রহণের নিদেশনা দিয়েছেন। একই সাথে আগামী ৩ জুন অনুষ্ঠাতব্য নির্বাচনে তাকে (প্রেসিডেন্ট পদপ্রার্থী) ব্যালট পেপারে অন্তর্ভুক্ত করে প্রতিদ্বন্দ্বিতা করার সমান সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নির্বাচন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে আরও সহায়তা করেন অ্যাডভোকেট মো. এনামুল হোসাইন এবং অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিমন।

আইনজীবীরা সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র নিয়ে যে অন্যায় ও নিয়মবহির্ভূত জটিলতা তৈরি করে একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দেওয়ার হীন চেষ্টা করা হয়েছিল, আদালতের এ আদেশের মাধ্যমে তা ধূলিসাৎ হয়েছে এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখন নির্বাচনে অংশ নিতে আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে কোনো আইনি বাধা নেই।

এএস

আওয়ামী সন্ত্রাসীরা কোপ দিলে আমার ভাইয়ের পায়ের রগ কেটে যায়

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলো ইনুকে

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াস-রিমি রিমান্ড শেষে কারাগারে

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীসহ গ্রেপ্তার ৩

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

জাল স্বাক্ষরে ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

১৯ বছর পর শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ায় আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

দিনমজুর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন