হোম > আইন-আদালত

শেখ হাসিনার মামলায় আজ সাক্ষ্য দেবেন ৪ জন

মানবতাবিরোধী অপরাধ

স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলাটির সাক্ষ্যগ্রহণ আজ রোববার আবার শুরু হচ্ছে। এ পর্যন্ত মামলাটিতে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ আরো চারজনের সাক্ষ্যগ্রহণ করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ গত ৬ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া এ মামলার অভিযোগের মধ্যে থাকা আবু সাঈদ হত্যার ঘটনায় সাক্ষ্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী রিনা মুরমু এবং এনটিভির রংপুরের সাংবাদিক একেএম মঈনুল হক। এর আগে দুই দিনে এ মামলায় আরো তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয় ।

গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেয়। এ মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাগারে আটক।

এ মামলায় ইতোমধ্যে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেছে ট্র্যাইব্যুনাল ।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন