হোম > আইন-আদালত

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল কারাগারে

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ‘সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের’ অভিযোগে দায়ের করা পল্টন থানার মামলায় দণ্ডিত কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন বাবুল। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

শহিদুল ইসলাম বাবুলের আইনজীবী সাদেকুল ইসলাম ভুঁইয়া বলেন, আমরা উচ্চ আদালতে তার জামিন আবেদন করব। আশা করছি, আদালত তার জামিন মঞ্জুর করবেন।

২০২৩ সালের ২৩ নভেম্বর শহিদুল ইসলাম বাবুলকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাওয়ার পথে দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয়। ভিআইপি রোড বন্ধ করে ‘ভাঙচুরের চেষ্টা’ চালায়। ওই ঘটনায় পল্টন মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান।

এ মামলার বিচারক কার্যক্রম শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর রায় ঘোষণা করেন আদালত।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন