হোম > আইন-আদালত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নির্বিচারে হামলা এবং খামেনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে আইনজীবীদের মোর্চা ভয়েস অব লইয়ার্স। ভয়েস অব লইয়ার্সের আহ্বায়ক সিনিয়র এডভোকেট আশরাফ উজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তৈমূর আলম খন্দকার।

বক্তারা বলেন, ইরান ও খামেনির ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইল যেভাবে হামলা করেছে, তা আমাদের ব্যথিত করে। তারা বারবার হামলা করে যাচ্ছে, আর ইরান একা বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে। মুসলিম বিশ্ব কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না, এটা দু:খজনক। মুসলিম বিশ্বকে ইরানের পক্ষে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে। ইরান দুর্বল হলে পর্যায়ক্রমে মুসলিম বিশ্বের অন্যান্য দেশেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা করবে, ধ্বংস করবে। আমাদের এ প্রতিবাদ হয়ত যুদ্ধ থামাতে পারবে না, আমাদের রাষ্ট্রকে শক্তিশালী করতে হবে; শক্তিশালী রাষ্ট্র যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে পারে।

আইনজীবীরা বলেন, এক সময় খোরাসান তথা ইরান থেকে ইমাম মাহদীর সৈন্যরা বের হবে, আমরা ইমাম মাহদীর সৈন্য হতে চাই। বক্তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানের ওপর হামলা বন্ধের আহ্বান জানান, অন্যথায় ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য রাখেন- আইনজীবী এসএম শাহজাহান, গিয়াস উদ্দিন আহমেদ, শাহ খসরুজ্জামান, মনির হোসেন, ফরিদ উদ্দিন খান, গোলাম মোস্তফা, জাকারিয়া সরদার ও মোস্তফা তাজ। এছাড়াও সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম, হুমায়ুন কবির তানিমসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি সঞ্চালনা করেন আইনজীবী পারভেজ হোসেন। পরে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয়ে অ্যানেক্স কোর্ট ভবনের সামনের চত্বর ঘুরে সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়।

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে

খতনা করাতে গিয়ে অঙ্গ কর্তন: ওষুধ বিক্রেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ডিজিএফআইর সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে