হোম > আইন-আদালত

ডিজিএফআই পরিচালক নাছের ৩ দিনের রিমান্ডে

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলা

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর থানার হত্যা মামলার পর এবার বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ আদালত রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন। এ মামলায় প্রথমে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।

গত রোববার গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনেন রিমান্ড মঞ্জুর হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়।

এতে মকবুল হোসেন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

হাসিনা-কামাল-কাদেরসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

আ. লীগ নেতা ব্যারিস্টার আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবেদ আলীসহ ৪ জনের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ

সালমান-আনিসুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যা বললেন শহীদ শাহরিয়ারের বাবা

খালাস পেলেন আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল

জামিন পেলেন গায়ক নোবেল

শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

হাসিনা-কাদের-কামালসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ওয়াসিম হত্যায় ফজলে করিমসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল

সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে