হোম > আইন-আদালত

কাল থেকে সরাসরি সম্প্রচার হাসিনার বিচার

আমার দেশ ডেস্ক

হাসিনার বিচার কাল ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্ট হত্যার ঘটনায় ডিসেম্বরের মধ্যে বিচার দৃশ্যমান হবে। হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলায় রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন 'অধিকার' আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন, প্রায় ১৪০০ ছাত্র-জনতা নিহত হয়েছে গত জুলাই-আগস্টের অভ্যুত্থানে। বিভিন্ন সময় ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে দাবি করা হয়, মানবতাবিরোধী এসব অপরাধে মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা।

এবার তারই ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

মুলতবি ছাড়া বিচার চলবে জানিয়ে তিনি আরো বলেন, ‘অভিযোগ দাখিলের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি (অব্যাহতভাবে) চলবে। কোনো অ্যাডজর্নমেন্ট (মুলতবি) ছাড়া প্রতিদিন চলবে। আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যপারে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি এর (বিচারের) আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেইনটেইন (মান রক্ষা) করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে, সেগুলো যাতে না হয়, সে ব্যপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি।

জুলাই-আগস্টের গণ-আন্দোলনে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) কমিশনারসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গত ২৫ মে দাখিলের পর আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে