হোম > আইন-আদালত

হাদি হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের অগ্রসেনানি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর যে হত্যাচেষ্টার মামলাটি হয়েছিল, তার মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।

ঢাকার পল্টন থানায় করা সেই মামলাটি হত্যা মামলায় রূপান্তর করতে শনিবার আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশনা দেন। মামলাটি তদন্ত করছেন ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ।

ওসমান হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ ডিসেম্বর রাতে মামলাটি করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে ফয়সাল করিম মাসুদসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরে থানা পুলিশ মামলাটি তদন্তের জন্য পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, ওসমান হাদির মামলায় এই পর্যন্ত পুলিশ ও র‍্যাব মিলে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলেন জিয়াউল

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি