হোম > আইন-আদালত

ছাত্রলীগ নেতা সিয়ামের সম্পদ জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

সিয়াম বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অবসরপ্রাপ্ত গাড়িচালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির মামলার আসামি আবেদ আলীর ছেলে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এদিন দুদকের পক্ষে কমিশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের চেয়ে আবেদন করে। স্থাবর সম্পদের মধ্যে, মাদারীপুরের কালকিনি উপজেলার ১৮ শতাংশ জমি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে, সোহানের নামে থাকা ২৩ লাখ দামের একটি গাড়ি ও দুটি ব্যাংক হিসাব রয়েছে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদনের সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সোহানুর রহমান সিয়ামের নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এর আগে গত ৭ এপ্রিল সৈয়দ আবেদ আলীর ১টি গাড়ি, ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দুইটি ফ্ল্যাট, একটি ছয় তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দেন একই আদালত। এর আগে ৫ জানুয়ারি অবৈধভাবে পাঁচ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও তাদের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক।

এবার গুমের মামলায় মামুন খালেদ গ্রেপ্তার

হত্যা মামলায় গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রী নুরুজ্জামান

ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল ৩ দিনের রিমান্ডে

সেনাবাহিনীর কাছে থেকে ক্ষতিপূরণ পাননি গুম হওয়া আমান আযমী

যুবদল নেতা মঈনের ৪ সহযোগী রিমান্ডে

১১৮ গ্রাম হেরোইনের মামলায় দুজনের যাবজ্জীবন

সাবেক যুবদল নেতা মঈন ৫ লাখ টাকা চেয়েছিলেন

সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট সেবা বন্ধ ছিল

নবাবগঞ্জে জোড়া খুনের দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সাজা কমাতে চিফ প্রসিকিউটরের অনুরোধ, যুবলীগ নেতাকে ২ মাসের কারাদণ্ড