হোম > আইন-আদালত

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু

স্টাফ রিপোর্টার

এক এগারোর সেনা সমর্থিত সরকারের সময়ে রাজধানীর গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।

মঙ্গলবার ঢাকার দ্বিতীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসানের আদালত তাকে খালস দিয়ে এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালের ৮ মার্চ ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে গুলশান থানায় মামলাটি দায়ের করেন আল-আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান আমিন আহমেদ ভূঁইয়া। এতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার একান্ত সহকারী মিয়া নূর উদ্দিন অপুকে আসামি করা হয়। ২০১৪ সালের ১৩ জুন আত্মসমর্পণের পর ২৩ মাস জেল খেটেছেন মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। ইতিপূর্বে তারেক রহমান এই মামলায় খালাস পেয়েছেন।

এদিন আদালতে মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন। তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো তারেক রহমান ও মিয়া নূর উদ্দিন অপুর নামে। এর আগে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন। সার্বিক বিবেচনায় মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে এই মিথ্যা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দিয়েছেন আদালত।

এর আগে, ২৭ জানুয়ারি ঢাকার বিশেষ জজ রেজাউল করিমের আদালত মানিলন্ডারিং মামলায় খালাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন