হোম > আইন-আদালত

আইনজীবীদের পরা লাগবে না কালো কোট-গাউন

স্টাফ রিপোর্টার

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের পোশাকের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে আদালত চলাকালীন তাদের আর কালো কোট ও গাউন পরিধান করতে হবে না।

প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়ে ছে। তীব্র গরমে বিচারক ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে গাউন পরিধান করার আর কোনো আবশ্যকতা নেই।

একইভাবে আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরিধান করার বাধ্যবাধকতা থাকছে না।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা আজ ৭ এপ্রিল মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

তীব্র তাপপ্রবাহের মধ্যে দীর্ঘ সময় কালো কোট ও গাউন পরে আদালতে অবস্থান করা বিচারক ও আইনজীবীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ায় এই মানবিক পদক্ষেপ নিলেন প্রধান বিচারপতি।

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা