হোম > আইন-আদালত

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা, সম্পত্তি ক্রোক

স্টাফ রিপোর্টার

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা ও সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

সিআইডি জানায়, রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানিলন্ডারিং অনুসন্ধান পরিচালনা করে সিআইডি। অনুসন্ধানকালে সিআইডি জানতে পারে রংধনু বিল্ডার্স প্রাইভেট লি. বিভিন্ন ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় বা পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করে বিক্রি করে।

বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতি এর নিকট রফিকুল ইসলাম এর ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদী হাসান দিপু গত ২০২২ সালের ৮ মার্চ বিভিন্ন দলিলে ৭ দশমিক ৫৭৫১ একর জমি বিক্রি করে। উক্ত তফসিলভুক্ত জমির মধ্যে একবই বছরের ১ লা জুন ৬ দশমিক ৩৩৭৫ একর জমি রফিকুল ইসলাম এর ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদী হাসান দিপু বিভিন্ন দলিলে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লি. এর নিকট পুনরায় বিক্রি করে ৫ কোটি ৭৩ লাখ৬০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে উপার্জন করে।

এছাড়াও পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতিতে বালিভরাট করার ভূয়া কার্যাদেশ দেখিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৭০ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক থেকে ২০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে।

ইসলামী ব্যাংক বারিধারা শাখা থেকে ভুয়া মূল্যায়ন কপি তৈরি করে অজ্ঞাতনামা আসামীদের সহযোগিতায় সম্পত্তির মূল্য দেখিয়ে ৪০০ কোটি টাকা ঋণ নেয়। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণের টাকা পরিশোধ না করে অর্থ পাচারের মাধ্যমে ২০ লাখ ইউএস ডলার বিনিয়োগ করে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগা এন্ড বারবুডার (Antigua and Barbuda) নাগরিকত্ব গ্রহণ করেন ।

প্রতারণা, জালজালিয়াতি এবং অর্থ পাচার, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ২ এর শ(৫) (৬) (১৪) ধারা মতে সম্পৃক্ত অপরাধে রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুলশান থানায় গত ৭ আগস্ট মামলা করে সিআইডি।

একই সঙ্গে ১৩টি ব্যাংক হিসাবের প্রায় ১৭ কোটি টাকা এবং যমুনা ফিউচার পার্কের লেভেল ২ এ থাকা এক লাখ বর্গফুট কমার্শিয়াল স্পেস আদালতের আদেশে ক্রোক করেছে সিআইডি।

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড