হোম > আইন-আদালত

ছাত্রদল নেতা সাম্য হত্যা: তিন আসামি রিমান্ডে

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মেহেদী হাসান, মো.রিপন ও মো.হৃদয় ইসলাম। আসামি মেহেদী ও হৃদয়ের দুই দিন করে এবং রিপনের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদন বলা হয়, আসামিদের সঠিক নাম-ঠিকানা উদঘাটিত না হলে জামিন পেয়ে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলাটি ন্যায় বিচারে বিঘ্ন ঘটবে। আসামিরা এজাহারে বর্ণনায় ঘটনার সাথে সরাসরি জড়িত মর্মে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আসামিরা অভ্যাসগত অপরাধী। আসামিদের সঠিক নাম, ঠিকানা ও পিসি/পিআর যাচাইয়ের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

আসামিদের পক্ষের আসামি লিটনসহ অনেকের তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এসব রিমান্ডের আদেশ

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৩ মে রাত ১১টার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন