হোম > আইন-আদালত

বিচারপতি দিলীরুজ্জামানকে অপসারণ

বিশেষ প্রতিনিধি

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, 'সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) মোতাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক পদ হতে ২১ মে অপসারণ করেছেন।

এর আগে গত ২০ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুযায়ী অপসারণ করেছেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়।

ছাত্রজনতার তীব্র আন্দোলনের সময় রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় পতিত শেখ হাসিনার সরকার বিচারপতি দিলুরুজ্জামানকে আহ্বায়ক করে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিল। তবে এ কমিশনকে ছাত্রজনতা ওই সময় প্রত্যাখ্যান করে।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে