হোম > আইন-আদালত

সাভারে ট্রাক চালককে হত্যার দায়ে ২ আসামির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

দুই দশক আগে ​সাভারের আমিন বাজারে ট্রলার চালক মর্তুজা আলীকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন, মো. আ. মান্নান এবং মো. চান মিয়া ওরফে মারুফ।

রোববার (৩ মে) ঢাকার সপ্তম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মাসুদ এই রায় ঘোষণা করেন। মহানগর দায়রা জজ আদালতের নাজির সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

​মামলায় অভিযোগ, ২০০৫ সালের ২৬ জুলাই বিকেলে সাভারের আমিন বাজার এলাকার কফিল উদ্দিনের পাম্পের আড়ালে ট্রলার রেখে নিখোঁজ হন মর্তুজা আলী। ওই বছরের ৩০ জুলাই শ্যামলাসি হাওরের কচুরিপানার ভেতর থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে আসামিরা মর্তুজার ট্রলারটি ভাড়া করার ছলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে এবং ট্রলারটি ছিনতাই করে। ​এই ঘটনায় ২০০৫ সালের ৩০ জুলাই সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে এবং ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। ​রায়ের সময় আসামি আ. মান্নান আদালতে উপস্থিত থাকলেও চান মিয়া ওরফে মারুফ পলাতক রয়েছেন।

এমপি

পরীমণির সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিতে কয়েকজন মিলে নির্যাতন করত

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার