হোম > আইন-আদালত

উদ্দীপনের সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের এনআইডি ব্লক, দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাবি সংবাদদাতা

বেসরকারি এনজিও উদ্দীপনের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকতা মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন-এনজিওটির সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, ভবতোষ নাথ, ডা. আবু জামিন ফয়সাল, শওকত হোসেন, সাবেক নির্বাহী পরিচালক বিদ্যুৎ কুমার বসু।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এ আবেদন করেন। এতে বলা হয়েছে, আসামিরা তাদের দায়িত্ব পালনকালে পরস্পর যোগসাজশে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে মাইক্রোক্রেডিট আইন লঙ্ঘন করেন। এরপর ক্ষুদ্রঋণ তহবিল থেকে অনুমোদনহীন নামমাত্র ও স্বার্থসংশ্লিষ্ট গোল্ডব্রিকস ও ব্যাটারি প্রকল্পে যথাক্রমে প্রায় ৮ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৩৭৭ টাকা ও ৪ কোটি ৪৮ লাখ ৪৬৬ টাকা বিনিয়োগ দেখিয়ে তহবিল হতে উক্ত অর্থ স্থানান্তর করেছেন।

এই জালিয়াতি সম্পর্কিত একটি মামলা দুর্নীতি দমন কমিশনে তদন্তাধীন রয়েছে। বিশ্বস্তসূত্রে জানা যায়, আসামিরা দেশ ছেড়ে পালাতে পারেন। এজন্য মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশগমন রহিতকরণ ও এনআইডি ব্লক করা আবশ্যক।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে