হোম > আইন-আদালত

ডিএমপি কমিশনারসহ পলাতকদের হাজির করার নির্দেশ

চাঁনখারপুল গনহত্যার চার্জশীট আমলে নিল ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার

চানখারপুল গনহত্যা মামলার আসামি,পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এর আগে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দাখিল করা ফর্মাল প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এতে রাজধানীর চানখারপুলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ও রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা এই অভিযানে সরাসরি অংশ নেন।

এ সময় আন্দোলন দমন করতে ব্যবহার করা হয়েছিল প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র, এপিসি কার, হেলিকপ্টার, ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট। পুলিশের সরাসরি গুলিতে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে