হোম > আইন-আদালত

ডিএমপির এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে পরোয়ানা কার্যকর করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা।

জানা গেছে, তিনি পলাতক আছেন।

এদিকে, পুলিশ কর্মকর্তা নাজমুলকে সম্প্রতি ওএসডি করে বরিশাল বদলি করা হয়। বদলির দীর্ঘদিন হলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি। যদিও সবশেষে বরিশালে যোগ দিয়ে আবারও ছুটিতে চলে যান।

সিটিটিসির বিতর্কিত এ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী শাসনামলে বিএনপি, জামায়াতসহ বিরুদ্ধমত দমনে সক্রিয় ছিলেন। সাইবার ক্রাইমের এডিসি থাকাকালে আওয়ামী সরকারের বিরুদ্ধে কেউ পোস্ট দিলে, কিংবা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করলে—তাকে ধরে এনে মামলা, নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে পোস্ট মুছে ফেলতে বাধ্য করতেন। এমনকি

সাংবাদিকরা সরকারবিরোধী কিংবা নাজমুলের পছন্দের কোনো ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট করলে, তাকে তুলে নিয়ে হুমকি-ধামকি দিতেন। এ ছাড়া চলচিত্র নায়ক জায়েজ খানের ডান হাত ছিল নাজমুল। একাধিক নায়িকার সঙ্গে তার দহরম-মহরমের খবর রয়েছে।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেত্রী লুৎফুন নাহার লুনা বলেন, ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, জীবনের প্রথম ভোট তাও নিজে দিতে পারিনি। আমার ভোট নাকি আগেই কেউ দিয়ে দিয়েছে। এমন পোস্টের পরে গোয়েন্দা কর্মকর্তা আমাকে ম্যাসেজ করেছিলেন যাতে এভাবে না লেখি। এমনকি যতবার ই কথা হয়েছে তিনি আমাকে বুঝিয়েছেন, নারী হিসেবে তোমার নিরাপত্তা নিশ্চিত করা আগে জরুরি। এসব পোস্ট দিয়ে শত্রু বাড়ানোর কী দরকার!

ওই আন্দোলনে গ্রেপ্তার পরবর্তী রিমান্ডের প্রথম দিন এডিসি নাজমুল ইসলাম বিভিন্নভাবে মানসিক টর্চার করেছেন। বলেছেন, বিএনপি হলে তোমরা তো শাহবাগে দাঁড়াতেই পারতে না। তিনি আমাদের ২০ লাখের গ্রুপ তারাই হ্যাক করেছিল। তিনি তার ফেসবুক প্রোফাইল এবং পেজে সরকারের পক্ষে যেভাবে

লিখতেন তাতে তিনি যে একজন পুলিশ কর্মকর্তা এটার চাইতেও তিনি সাবেক ছাত্রলীগের হল সভাপতি এটাই বোঝা যেত। হ্যাঁ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া অবস্থায় ছাত্রলীগের রাজনীতি করতেন এবং পোস্টেড ছিলেন।

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবার ইন্তেকাল

কাইয়ুম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

আসিফ মাহমুদের বিরুদ্ধে আদালতে মামলার চেষ্টা

পথচারীকে মারধরের অভিযোগে রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে মামলা

একটি গুলি আমার বুকের হাঁড় ভেঙে বেরিয়ে যায়

নজরুল-হেমায়েতসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

জামিন মেলেনি ঢাবি শিক্ষক জামাল উদ্দীনের

বিধবাকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্য কারাদণ্ড

কোটি টাকা ঘুস চাওয়া সেই সাইমুম জাতীয়তাবাদী আইসিটি ফোরামের নেতা

সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান