হোম > আইন-আদালত

স্মৃতিসৌধে আটক তিন সন্তানের জননীকে মুক্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া তিন সন্তানের জননী তাহমিনা আক্তারকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটির আদালত ডিবি পুলিশের প্রতিবেদন আমলে গ্রহণ করে তাকে এই মুক্তির নির্দেশ দেন।

এর আগে গত ৩১ মার্চ ডিবি পুলিশের ঢাকা জেলার (দক্ষিণ) উপপরিদর্শক আব্দুল মুক্তালিব আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিন কন্যা সন্তানের মা তাহমিনা আক্তার ঢাকাতে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী প্রবাসী। তবে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না। মা-বাবা ও পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। গত ২৬ মার্চ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তি ভুল বুঝিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে ছবি তোলার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার জন্য তাকে নেয়।

প্রকৃতপক্ষে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কার্যক্রমে জড়িত নন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার দায় থেকে অব্যাহতির প্রার্থনা করছি। পরে শুনানি শেষে তাহমিনাকে মুক্তির ওই আদেশ দেন বিচারক।

এর আগে গত ২৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনাকে আটক করে পুলিশ। এ সময় ওই নারীর সঙ্গে তার তিন সন্তানও ছিল। পরদিন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

বাগেরহাট-২ আসনের ব্যালট ইসির হেফাজতে রাখার নির্দেশ হাইকোর্টের

সাধারণ ক্ষমা চান সেই কনস্টেবল শোয়াইবুর

হাদি হত্যা মামলা: সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর

হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড

আইডিআরএ চেয়ারম্যান মোশারফ ও স্ত্রীর আয়কর নথি জব্দ