হোম > আইন-আদালত

আগের আপিল বিভাগের মতো কোনো রায় দিতে চাই না, যা নিয়ে প্রশ্ন ওঠে

প্রধান বিচারপতি

আতিকুর রহমান নগরী

আগের আপিল বিভাগের মতো এমন কোনো রায় দিতে চাই না, যা নিয়ে প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার সকালে পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের শুনানির সময় এ মন্তব্য করেন প্রধান বিচারপতি।

পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিষয় থাকার দরকার; কিছু কিছু পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেয়া উচিৎ বলে আপিল বিভাগকে জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অ্যাটর্নি জেনারেলকে বলেন, জামায়াতের আইনজীবী বলেছেন এখন পঞ্চদশ সংশোধনীর শুনানি শেষ না করে তা মুলতবি রেখে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেয়া উচিৎ এটি নিয়ে তাদের মত কি?

উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, তারা চান এটার শুনানি শেষ হয়ে যাক এবং একটা রায় আসুক আপিল বিভাগ থেকে।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আমরা আগের আপিল বিভাগের মতো কোনো রায় দিতে চাইনা; যা নিয়ে প্রশ্ন ওঠে। কয়েকদিন পরে নতুন আপিল বিভাগ গঠিত হবে সেখানে এটির শুনানি হলে কেমন হয় অথবা যদি শুনানিতে একটা দীর্ঘ মুলতবি করা হয় তাহলে তো সব পক্ষই সুবিধা পায়। পরে ফের শুনানি শুরু করে অ্যাটর্নি জেনারেল বলেন, তারা আজই এর শুনানি শেষ করবেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল।

জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে গত বছর হাইকোর্টে আলাদা দুটি রিট হয়। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ পাঁচ ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।

রাত পোহালেই ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

আমি কাছে গিয়ে দেখি গুলি লেগে রাকিরেব তলপেট থেকে রক্ত বের হচ্ছে

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩১৩

গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

এরশাদের মার্শাল ল’র সময় আমি কাউকে আটক করিনি: আযমী

প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করবে ঢাকার অধস্তন আদালত

দেশি-বিদেশি এনডিসি কোর্স মেম্বারদের সুপ্রিম কোর্ট পরিদর্শন